সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রীর তহবিলে বসুন্ধরা গ্রুপের ১০ কোটি টাকার চেক হস্তান্তর | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর তহবিলে বসুন্ধরা গ্রুপের ১০ কোটি টাকার চেক হস্তান্তর

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দেশে এই ভাইরাসে ৪৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। এই ভাইরাস মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এ পরিস্থিতিতে মানবসেবার ব্রত নিয়ে এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রুপের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর তহবিলে এ চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারে ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরি করা হবে।

প্রধানমন্ত্রী হাসপাতালের প্রস্তাবে প্রাথমিক সম্মতি জানিয়েছেন। এ নিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ থাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকা সিটির চারটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের নিয়মিত খাবার বিতরণের ব্যবস্থা করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।