সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে রামপালে আনন্দ মিছিল | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে রামপালে আনন্দ মিছিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ১৩ ই নভেম্বর খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগদান উপলক্ষে বাগেরহাটের রামপালে আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২ নভেম্বর) বিকাল ৫.০০ টায় উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলার ফয়লা বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুবলীগ নেতা মল্লিক মাহফুজুর রহমান বাবুসহ ইউনিয়ন আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভায় বিপুল জনসমাগম ও উপস্থিতির মাধ্যমে সফল করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।