সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের বক্তব্যের ভিডিও সরানোর নির্দেশ | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের বক্তব্যের ভিডিও সরানোর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তিপূর্ণ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। একই ঘটনায় অপর এক শিক্ষার্থী একটি অভিযোগপত্র দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
শাহবাগ থানায় জিডি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের শিক্ষার্থী ফুয়াদ হোসন শাহাদাত। তিনি অভিযোগ করেন, ‘বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কুরুচিকর ও অশ্লীল মন্তব্য করেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনরা এর প্রতিবাদ করে। আলালের বক্তব্য রাষ্ট্রের জন্য চরম আপত্তিকর ও মানহানিকর।’ তিনি জিডিতে একটি ভিডিওর লিংকও যুক্ত করেছেন।
একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নূরউদ্দীন শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।