সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রথম বিদেশ সফরে ভারতে যাচ্ছেন তারেক রহমান, আলোচনায় ৩ চুক্তি | চ্যানেল খুলনা

প্রথম বিদেশ সফরে ভারতে যাচ্ছেন তারেক রহমান, আলোচনায় ৩ চুক্তি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন তারেক রহমান। আগামী ১০ মে’র মধ্যে সফরটি অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকে এই সফর ও তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় থাকা বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ, গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং জ্বালানি সহযোগিতা।

সূত্র জানায়, দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ের দূরত্ব কমিয়ে সম্পর্ক জোরদারে এ সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দিল্লি। সফরটি স্মরণীয় করে তুলতে উচ্চপর্যায়ের প্রস্তুতি নিচ্ছে ভারত।

সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান থাকতে পারেন। পাশাপাশি অর্থ, পররাষ্ট্র, বাণিজ্য ও পানিসম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদেরও সফরসঙ্গী হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ঢাকা বা দিল্লি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

https://channelkhulna.tv/

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী

প্রথম বিদেশ সফরে ভারতে যাচ্ছেন তারেক রহমান, আলোচনায় ৩ চুক্তি

আগামী ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।