সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রথম দফায় কৃষিকার্ড পাচ্ছেন খুলনার ২৩ হাজার ১০৫ কৃষক | চ্যানেল খুলনা

প্রথম দফায় কৃষিকার্ড পাচ্ছেন খুলনার ২৩ হাজার ১০৫ কৃষক

খুলনায় কৃষিকার্ড দেওয়ার লক্ষ্যে ব্লক জরিপের কাজ চলছে। তিন দফা জরিপের মধ্যে দুই দফার কাজ শেষ হয়েছে। প্রথম দফার জরিপে জেলার ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ২৩ হাজার ১০৫ জন কৃষক কৃষিকার্ডের জন্য নির্বাচিত হয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি যাচাই-বাছাই করে কৃষকদের তালিকা তৈরি করেছে। এর মধ্যে ১৮ হাজার ৪৭৯ জনের নাম চূড়ান্ত করে ব্যাংকে পাঠানো হয়েছে। বাকি তালিকাও পর্যায়ক্রমে পাঠানো হবে।

প্রথম দফায় কার্ডের আওতায় আসছেন রূপসার নৈহাটি, বটিয়াঘাটার আমিরপুর, দিঘলিয়ার গাজিরহাট, ফুলতার সদর, ডুমুরিয়ার ভান্ডারপাড়া, তেরখাদার ছাগলাদহ, দাকোপের সদর, পাইকগাছার হরিঢালি ও কয়রার সদর ইউনিয়নের কৃষকেরা।

কার্ডধারীরা জনতা, সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা অনুদান পাবেন। পাশাপাশি সেচ, প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি, ভর্তুকি-প্রণোদনা, ঋণ ও কৃষি উপকরণসহ বিভিন্ন সুবিধা পাওয়ার কথা রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারের পাঁচ বছরের মেয়াদে পর্যায়ক্রমে খুলনায় ৩ লাখ ৩৮ হাজার ৬০৩ জন কৃষক কৃষিকার্ডের আওতায় আসবেন। খুলনার অতিরিক্ত উপপরিচালক মো. তৌহিদীন ভূঁইয়া বলেন, ব্যাংকের মাধ্যমে কৃষকেরা কার্ড পাবেন এবং প্রতিবছর আড়াই হাজার টাকা করে অনুদান পাবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার হোটেল টাইগার গার্ডেনে আগুন

খুলনায় আইনজীবীকে আটক রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩ জন কারাগারে

‘মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি শিশুর অধিকার’

ডেঙ্গু রোগীর সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

খুলনার ভৈরব নদে নিখোঁজ রাকিবের সন্ধানে অভিযান অব্যাহত

ডেঙ্গুর হটস্পট খুলনা, হাসপাতালে রোগীর চাপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।