সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পুলিশের বাসা থেকে পিস্তল চুরি, চোরের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা ওসির | চ্যানেল খুলনা

পুলিশের বাসা থেকে পিস্তল চুরি, চোরের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা ওসির

চাঁদপুরের ফরিদগঞ্জে এক পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। এ ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার ও ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। শনিবার (১০ মে) স্থানীয় সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দেন তিনি।

জানা গেছে, গত ৫ মে ফরিদগঞ্জ থানা ভবনের পাশে একটি ভবনের চতুর্থ তলায় থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্ল্যাটের তালা ভেঙে একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই মো. রাকিব উদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পরবর্তীতে থানার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত দুই যুবকের ছবি শনাক্ত করা হয়েছে। ঘটনার পর ৫ দিনের চুলচেরা বিশ্লেষণ ও তদন্তে ছবি শনাক্তকারী ওই দুই যুবকের দ্বারাই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা ও যদি ধরিয়ে দিতে পারলে ১ লাখ পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য, তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।