সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান | চ্যানেল খুলনা

পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি হাতি উপহার দিয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পুতিন মিয়ানমারকে মিত্র হিসেবে উল্লেখ করে এই উপহারের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে জান্তাপ্রধানের সঙ্গে রাশিয়ার আলোচনায় সম্পর্ক সম্প্রসারণে ঐক্যমত্যের প্রশংসা করেন।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রাশিয়ার মস্কোতে মিন অং হ্লাইং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়। সে সময় দুই নেতা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে পুতিন বলেন, এ বছর আমরা দুদেশের মধ্যে বন্ধুত্বের ভিত্তির উপর ঘোষণাপত্র স্বাক্ষরের ২৫তম বার্ষিকী উদযাপন করছি। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক প্রকৃতপক্ষে ক্রমশ বিকশিত হচ্ছে। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে সামরিক বিশ্লেষকরা এই উপহারকে ‘হাতি কূটনীতির’ অংশ বলে অভিহিত করেছেন। কারণ, কিছু দিন আগে রাশিয়ার কাছ থেকে মিয়ানমার ছয়টি যুদ্ধবিমান কিনে। মস্কো সেসব সহজ শর্তে মিয়ানমারে সরবরাহের পর পুতিনের জন্য উপহার গেল।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বিজয় দিবসের প্যারেডে ন্যাটোর সমালোচনা করলেন পুতিন

তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয়

সীমান্তে ‘পুশব্যাক’ শঙ্কা: নাগরিকত্ব যাচাই দ্রুত শেষ করতে বাংলাদেশকে ভারতের আহ্বান

অমিত শাহকে পূজা করতে পশ্চিমবঙ্গে মন্দির করবে বিজেপি

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।