সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে নারীর ওপর হামলা করে স্বর্ণ ছিনতাই, আটক চোর | চ্যানেল খুলনা

পিরোজপুরে নারীর ওপর হামলা করে স্বর্ণ ছিনতাই, আটক চোর

পিরোজপুরে ঘরে প্রবেশ করে মর্জিনা বেগম (৭০) নামে এক নারীর ওপর হামলা করে স্বর্ণের চেইন ও কানের রিং ছিনতাই করে নিয়ে যায়। বুধবার (৫ মার্চ) দুপুরে সদর থানার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই অভিযুক্ত চোরকে আটক করে পুলিশ।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সদর উপজেলার খলিশাখালী গ্রামের মৃত আ. মোতালেব হোসেনের স্ত্রী মর্জিনা বেগম মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে বসতঘরে কোরআন শরীফ পড়ছিলেন। এসময় হটাৎ একই গ্রামের মৃত সুলতানের ছেলে মো. মিলন শেখ (৪০) প্রবেশ করে মর্জিনা বেগমের পিছন থেকে তার গলায় থাকা চেইন টেনে নেওয়ার চেষ্টা করেন। তখন মর্জিনা পিছনে ফিরে দেখেন চোর মিলনকে চিনতে পারলে ডাকচিৎকার শুরু করলে মর্জিনাকে মারধর করে গলার চেইন ও কানের রিং টেনে নিয়ে যায়। এতে রক্তাক্ত হয় মর্জিনা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সোবহান বলেন, এ ঘটনায় মর্জিনা বেগম একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে জেলা চোরাই চক্রের সক্রিয় সদস্য অভিযুক্ত মিলন শেখকে চেইন ও কানের রিং সহ গ্রেফতার করা হয়। এই স্বর্ণের মূল্য প্রায় ১ লক্ষ টাকা। আসামিকে চোরাই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।