সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত লক্ষে কর্মশালা | চ্যানেল খুলনা

পিরোজপুরে ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত লক্ষে কর্মশালা

পিরোজপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মলাশায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীলিপ কুমার দাসের সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হংসুপতি সিকদারে সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী, এমসি এইচ উপ পরিচালক ডা. মো: জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক সহ স্বাস্থ্য বিভাগের নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার জন্য করণীয় ও মাতৃ মৃত্যুহার কমিয়ে আনার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।