সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেইফ হোমে পরিণত হয়েছে: রকিবুল ইসলাম বকুল | চ্যানেল খুলনা

পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেইফ হোমে পরিণত হয়েছে: রকিবুল ইসলাম বকুল

খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেইফ হোমে পরিণত হয়েছে। দিল্লির ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পাবলা সবুজ সংঘ মাঠে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুলের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত অভিভাবক ও সুধীজনের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদীরা বসে নেই। তারা নানাভাবে নানা কায়দায় তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রকে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। সর্বগ্রাসী দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় বাংলাদেশ আজ ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে রাষ্ট্রের সংস্কার অপরিহায। কিন্তু অর্নিবাচিত সরকারের দ্বারা পুরোপুরি সংস্কার করা সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার করতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজন। সে ক্ষেত্রে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষনার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।

বকুল আরো বলেন, বিগত পতিত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। খাদের কিনারা থেকে শিক্ষা ব্যবস্থা তুলে আনতে নির্বাচিত সরকারের প্রয়োজন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিদ্যালয়ের অধ্যক্ষ মো. শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, এড. মাসুদ হোসেন রনি, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল, বিমলেন্দু দাশ প্রমূখ। সার্বিক সহযোগীতায় ছিলেন আকুঞ্জী জাকির হোসেন প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আইডিয়াল বৃত্তি পরীক্ষা

খুলনায় মহান বিজয় দিবস উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।