সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পাটকেলঘাটায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাটকেলঘাটায় আরএমটিপি প্রকল্পের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত

পাটকেলঘাটায় সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বরিবার (২১ জানুয়ারি) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আরএমটিপি প্রকল্পের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় পাটকেলঘাটা প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আব্দুল মতিন। আরামটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেন প্রমুখ।

বক্তারা সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে নতুন পণ্য সম্পর্কে ধারণা দেন। সভায় পাটকেলঘাটার ৩০ জন পাইকারী ও ডিলার ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।