সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাকিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা দিল ফিনল্যান্ড | চ্যানেল খুলনা

পাকিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা দিল ফিনল্যান্ড

পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে দূতাবাস ‘পরিচালনাগত ও কৌশলগত কারণ’ দেখিয়ে বন্ধ করতে যাচ্ছে ফিনল্যান্ড।

গত শুক্রবার এক বিবৃতিতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, ২০২৬ সালে ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে ফিনল্যান্ডের দূতাবাসগুলো বন্ধ করা হবে।

বিবৃতিতে বলা হয়, দূতাবাসগুলো বন্ধের সিদ্ধান্তের কারণ মূলত পরিচালনাগত ও কৌশলগত, যা ওইসব দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত। এই সিদ্ধান্ত রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে গৃহীত হয়। এটি ফিনল্যান্ডের বিদেশ ও নিরাপত্তানীতি এবং রপ্তানি প্রচার কার্যক্রমের প্রয়োজন বিবেচনায় নিয়ে গৃহীত সিদ্ধান্ত। লক্ষ্য ফিনল্যান্ডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে সম্পদ কেন্দ্রীভূত করা।

মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি দেশের দূতাবাস বন্ধের প্রস্তুতি ‘ইতিমধ্যে শুরু হয়েছে’ এবং এই মিশনগুলো ২০২৬ সালের মধ্যে বন্ধ করা হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপ ফিনল্যান্ডের কূটনৈতিক মিশনগুলোর কৌশলগত পর্যালোচনার অংশ হিসেবে এসেছে।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশে ফিনল্যান্ডের মিশন নেটওয়ার্ককে পরিকল্পিতভাবে উন্নত করব, যাতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পরিচালন পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনগুলো ফিনল্যান্ডকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে সাহায্য করবে এবং আমাদের বাইরের সম্পর্কগুলোকে অগ্রাধিকার অনুসারে পরিচালনা করতে সহায়ক হবে।’

এর আগে ২০১২ সালে বাজেট সীমাবদ্ধতার কারণে পাকিস্তানে কার্যক্রম বন্ধ করেছিল ফিনল্যান্ড। ২০২২ সালে মিশনটি পুনরায় চালু করা হয়।

২০২৩ সালে সুইডেনও নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে তাদের ইসলামাবাদ দূতাবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট

দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি: আকাশছোঁয়া প্রাইভেট জেটের ভাড়া

হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও আবুধাবিসহ আরব উপসাগরে মার্কিন স্থাপনায় ইরানের হামলা

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কেন বাড়ছে উত্তেজনা, সামরিক শক্তিতে কে এগিয়ে?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।