সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছা পৌর বিএনপি'র সদস্য ফরম বিতরণের উদ্বোধন | চ্যানেল খুলনা

পাইকগাছা পৌর বিএনপি’র সদস্য ফরম বিতরণের উদ্বোধন

পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১০ মে) সকালে বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম।

পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জেলা বিএনপি নেতা সুলতান মাহমুদ, জাফরিন নেওয়াজ চন্দন, আতিক নেওয়াজ চঞ্চল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা শেখ ইমামুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর ও প্যালেন মেয়র কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল মোঃ নাজমুল হুদা মিন্টু।

বিএনপি নেতা এসএম মোহর আলীর সঞ্চালনায় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং নেতারা হেয় প্রতিপন্ন হয় এমন ধরনের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিহার করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি আওয়ামী লীগের পদ পদবীধারী, যাদের দ্বারা বিএনপি ক্ষতিগ্রস্ত সহ নেতাকর্মীরা নির্যাতিত হয় এমন ব্যক্তিদের মাঝে বিএনপির সদস্য ফরম বিতরণ না করার প্রতি দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনার ১০ জেলায় এবার ১৭০ পশুর হাট

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নামে ভুয়া প্রচারণা, জিডি দায়ের

প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মাধ্যমে মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু

খুবির বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ১৫ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে খুলনায় প্রেস ব্রিফিং

কমিটি ঘোষণার ১৫ ঘন্টা মধ্যেই খুলনা জেলা ছাত্রদলের আহবায়কে অব্যাহিত, ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।