সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি" গঠন | চ্যানেল খুলনা

পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” গঠন

দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কমিশন কর্তৃক “পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” গঠন করা হয়েছে। খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ স্বাক্ষরিত পরিপত্রে এটি নিশ্চিত করেছেন পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পাইকগাছা সরকারি কলেজের ( অবসর ) অধ্যাপক জিএমএম আজারুল ইসলাম ও সাধারণ সম্পাদক ( অবসর ) অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ।

পুনর্গঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দীন, সদস্য পারুল রাণী মন্ডল, ডিপ্লোমা চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল, এনজিও প্রতিনিধি মাহফুজা সুলতানা, জামিনুর ইসলাম ও সুমন শীল। “পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” পুনর্গঠিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুনর্গঠিত কমিটির সদস্য বৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পরিষদের নতুন প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী)

খুলনায় জ্বালানি তেল বিপণন বন্ধ রেখে ব্যবসায়ীদের কর্মসূচি

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

খুলনায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে

খুলনায় রাজনৈতিক নেতা, সাংবাদিক, মাদক বিক্রেতাসহ ৪৭৫ জনের তালিকা, ঈদের পর যৌথ অভিযান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।