সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় হরিণের মাংস সহ দুই বিক্রেতা আটক | চ্যানেল খুলনা

পাইকগাছায় হরিণের মাংস সহ দুই বিক্রেতা আটক

পাইকগাছায় হরিণের মাংস সহ দুই বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান বলেন, সোমবার রাত ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের রুস্তম আলী খাঁ’র ছেলে এনামুল খাঁ (৩০) ও একই এলাকার শহীদ গাজীর ছেলে রোকন গাজী (২৪) সোলাদানা বাজারে হরিণের মাংস বিক্রি করছে এমন সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ কেজি হরিণের মাংস সহ তাদের দু’জনকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় এসআই শ্যামা প্রসাদ বাদী হয়ে আটক দু’জনের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইন ও বন আইনে থানায় মামলা করেছে। যার নং- ১১, তাং- ২৬/১২/২০২৩ ইং। আটক দু’জনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানিয়েছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার

খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ যুবক আটক

খুলনায় হোটেলে অভিযান, জাল টাকাসহ দুইজন গ্রেফতার

খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

খুলনায় ৭০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।