সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দিনমজুরের মৃত্যু | চ্যানেল খুলনা

পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দিনমজুরের মৃত্যু

পরিবারের জন্য উপার্জন করতে যেয়ে, ঘরে ফেরা হলো না মোসালের, ঘাতক বাস কেড়ে নিল তার জীবন। খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোছাল সরদার (৫২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহিম গার্ডেন পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ভ্যান চালকসহ দুইজন।পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

নিহত মোছাল সরদার উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মান্দার সরদারের পুত্র।

ভ্যানচালক লিটন জানান, আনুমানিক সকাল ০৯ টার দিকে কাজের সন্ধানে ডুমুরিয়ায় যাওয়ার পথে নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহিম গার্ডেনরং কাছে পৌঁছালে পিছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।

এসময় ভ্যানে থাকা যাত্রীরা পড়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পর কর্তব্যরত চিকিৎসক মোছালকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ জানান, নিহতের বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত লাগে। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।