সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু | চ্যানেল খুলনা

পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

খুলনার পাইকগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে আয়শা খাতুন (১৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে ও তার স্বামী সাদ্দাম হোসেন আহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার আগড়ঘাটা বাজারস্থ ভেদামারী মোড়ে এ
মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত মহিলা উপজেলার প্রতাপকাটি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম হোসেন জানায়, গত জুন মাসে তাদের বিয়ে হয়। শ্বশুর বাড়ী রাড়ুলী থেকে স্ত্রীকে মোটর সাইকেলে নিয়ে বাড়ী যাচ্ছিল তারা। আগড়ঘাটার ভেদামারি মোড়ে পৌছালে পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সাতক্ষীরা জ- ০৪-০০৬১ নং বাসের ধাক্কায় মটর সাইকেল থেকে ছিটকে পড়ে আয়শা। এসময় বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট শেষে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পঠিয়েছে ও ঘাতক বাসটি জব্দ করেছে বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।