সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে নবাগত এমপি রশীদুজ্জামান এর মতবিনিময় | চ্যানেল খুলনা

পাইকগাছায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে নবাগত এমপি রশীদুজ্জামান এর মতবিনিময়

পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান এর সাথে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা গণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভার মধ্যমনি ছিলেন খুলনা ৬ (কয়রা-পাইকগাছা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

সভাপ্রধান ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মো. ওবাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু।

জনপ্রতিনিধিদের মধ্যে বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান কাওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আ. মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আ. কালাম আজাদ, শাহাজাদা আবু ইলিয়াস ও আ. ছালাম কেরু, সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তৃতা করেন, প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায় ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

বয়রা আজিজের মোড়ে বিদেশী পিস্তলসহ দু’যুবক আটক

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

তীব্র রোদে পুড়ছে খুলনা, বাড়ছে গরমের অস্বস্তি

খুলনায় গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার

খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।