সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে | চ্যানেল খুলনা

পাইকগাছায় জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে

পাইকগাছায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (২১ নভেম্বর) পূজা শুরু আর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। দুর্গা পূজার এক মাস পরে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয়।

পাইকগাছা উপজেলার গদাইপুরের বোয়ালিয়া, রাড়ুলীর বাঁকা পূর্ব ঘোষপাড়া,পশ্চিম ঘোষপাড়া ও দাশ পাড়া এবং কপিলমুনিতে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে প্যান্ডেল ও আলোক সজ্জা করা হয়েছে। বাঁকা পূর্ব ঘোষপাড়া ও পশ্চিম ঘোষপাড়ায় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্ডপে দৃষ্টিনন্দন প্যাণ্ডেল তৈরি করা হয়েছে।

বোয়াালিয়া ও বাঁকায় পূজা মন্দিরগুলিতে ব্যাপক আলোক সজ্জা রাতের বেলায় এক জমকালো আলোর উৎসবে পরিণত হচ্ছে। বুধবার দেবীর বিসর্জন, মিষ্টি বিতরণ ও গুরুজনদের প্রনাম করা উৎসবের মধ্যে জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। বাকা পূর্বপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপের সভাপতি তাপস কুমার ঘোষ জানান,পূজা ২দিনে শেষ হবে তবে অনুষ্ঠান ৫দিন চলবে। এ মন্দির শতাধিক বছরের ঐতিহ্য। তার ধারাবাহিকতায় পূজা ও ধর্মিয় অনুষ্ঠান হয়ে চলেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় তাঁতীদলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

খুলনায় আশিক বাহিনীর শুটার জনি অস্ত্রসহ গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

খুলনার ফুলবাড়িগেটে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত ককটেল

আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার : কেসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।