সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

পাইকগাছায় কৃষক প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ, মাঠ স্টল পরিদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসার কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে ৩০ জন কৃষক প্রশিক্ষণ অংশ গ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ মাঠে ভর্তকী মূল্য কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। এরপর দুপুরে পার্টনার প্রকল্পের আওতায় মাঠ স্টল পরিদর্শন এবং পরে বিকালে তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার মাহমুদকাটীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ এসএম মিজান মাহমুদ।

বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মদ তুহিন ও সিরাজ উদ্দীন মোড়ল।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।