সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় কিশোর গ্যাং সদস্য আটক-৮ | চ্যানেল খুলনা

পাইকগাছায় কিশোর গ্যাং সদস্য আটক-৮

পাইকগাছা: পাইকগাছার সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে আট কিশোর অপরাধীকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
শনিবার রাত সাড়ে ১২ টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মানিকতলার গোপালপুর গ্রামের ফজর গাজীর ছেলে ইব্রাহিম গাজী (১৭), সরল গ্রামের নুরালী গাজীর ছেলে ইকরামুল ইসলাম (১৫), গোপালপুর গ্রামের আকছেদ গাজীর ছেলে মেহেদী গাজী (১৮), আলিম সরদারের ছেলে রাসেল সরদার (১৬), মানিকতলার কামরুল সরদারের ছেলে সাব্বির সরদার (১৫), গোপালপুর গ্রামের শহিদুল গাজীর ছেলে জাহিদ গাজী (১৪), সরল গ্রামের মোমজেদ গোলদারের ছেলে মুন্না গোলদার (১৫), গোপালপুর গ্রামের মাহিন মোড়লের ছেলে মুন্না মোড়ল (১৮)।

ওসি এজাজ শফী বলেন, এসব কিশোররা দীর্ঘদিন ধরে নানা অপরাধ মুলক কর্মকান্ড করে যাচ্ছে বলে থানায় অভিযোগ আসছে। শনিবার টহল পুলিশ তাদের গভীর রাতে পৌরসভার প্রধান সড়কে টাউন স্কুলের সামনে সন্দেহজনক চলাফেরা কালে তাদের আটক করে। থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

বটিয়াঘাটায় ছেলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে আটক

খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত

রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যয় কমছে ১,৭৩৬ কোটি টাকা

রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।