সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পাইকগাছায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫-৩০ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। ” নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার ” প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব গাঙ্গুলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, ওসি অপারেশন রঞ্জন কুমার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কে এম আরিফুজ্জামান তুহিন, উপজেলা সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মেডিকেল অফিসার শারমিন ফেরদৌস।

বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, শংকর বিশ্বাস, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান ও পরিবার কল্যাণ সহকারী তৃণা বাহার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।