সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় ইঞ্জি: প্রেম কুমার মন্ডলের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় ইঞ্জি: প্রেম কুমার মন্ডলের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী বিএনপি জামায়াত জোটের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যা ও অবৈধ হরতাল, অবরোধের প্রতিবাদে পাইকগাছায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৬ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার প্রেম কুমারের নের্তৃত্বে রবিবার (৫ নভেম্বর) বিকেলে পাইকগাছা পৌরসভা চত্ত্বরে আয়োজিত উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শান্তি মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরচত্ত্বরে উন্নয়ন সমাবেশে মিলিত হয়।

এসময় ইঞ্জিনিয়ার প্রেমকুমার বলেন, দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নাই। দেশবিরোধী কোন অপরাজনৈতিক চক্রান্ত, অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ নিরাপদ।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

রূপসায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনায় ডিবির অভিযানে ৫ বোতল বিদেশি মদসহ আটক ১

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রশাসনিক সেবার ডিজিটাল রূপান্তরে কুয়েটে ‘ইনোভেটিভ আইডিয়াস’ প্রদর্শনী

খুলনা জেলা জামায়াতের রুকন সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।