সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ | চ্যানেল খুলনা

পাইকগাছার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

oppo_2

দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছেন পাইকগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যার আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী বিশ্বাস। বুধবার (৩ জুলাই) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীজনদের উপস্থিতিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাসের নিকট উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। অনুরূপভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানান এবং সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আজিজা খানম এলিজা

খুলনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য’র বিক্ষোভ মিছিল সমাবেশ

খুমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রূপসায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক ছেলে আটক

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক ৫

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।