সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছার দেলুটির দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী | চ্যানেল খুলনা

পাইকগাছার দেলুটির দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী

oppo_2

পাইকগাছার দেলুটির দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ ও পানি বন্দি মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ শুরু করেছে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য গত ২২ আগস্ট বৃহস্পতিবার উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে ২২ নং পোল্ডারের ১৩ টি গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। এদিকে মানবিক সহায়তা নিয়ে দুর্গত এলাকার মানুষের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

ইতোমধ্যে জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ ও পানি বন্দি মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ শুরু করেছে নৌবাহিনী। কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে লেঃ মাহফুজুর রহমান, (এক্স) বিএন এর নেতৃত্বে নৌবাহিনী বৃহস্পতিবার দিনভর দেলুটির ফুলবাড়ি, বিগোরদানা, হরিণখোলা ও দারুণ মল্লিক সহ ২২ নং পোল্ডারের বিভিন্ন স্থানে দুর্গত মানুষের মাঝে জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ এবং পানি বন্দি মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ করেন।

ইনচার্জ মোঃ মিন্টু হোসেন এর নেতৃত্বে নৌ ফাঁড়ি পুলিশ নৌবাহিনীর এ কাজে সহযোগিতা করে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী দুর্গত মানুষের পাশে থাকবেন এবং মানবিক সহায়তার কাজ চলমান থাকবে বলে জানান লেফটেন্যান্ট মাহফুজুর রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।