সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছার কপোতাক্ষ নদের ভাঙ্গনে বিলীন হচ্ছে ঘরবাড়ী রাস্তাঘাট গাছপালা সহ ফসলি জমি | চ্যানেল খুলনা

পাইকগাছার কপোতাক্ষ নদের ভাঙ্গনে বিলীন হচ্ছে ঘরবাড়ী রাস্তাঘাট গাছপালা সহ ফসলি জমি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। ভেঙ্গে বিলিন হচ্ছে ঘরবাড়ী রাস্তাঘাট গাছপালা ফসলি জমি। নিঘুর্ম রাত কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। ১ বছরে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে ভাঙ্গন রোধের ব্যবস্থা নিলেও তা কোন কাজে আসেনি। সরেজমিনে দেখা যায়, উপজেলার রাড়–লীস্থ কপোতাক্ষ নদের তীরে অবস্থিত জেলে পল্লী। স্থানীয়রা জানায়, তিন শতাধিক পরিবারের মধ্যে শতাধিক পরিবারের বাড়ী ঘর নদের গর্ভে বিলীন হওয়ায় তারা বিভিন্ন এলাকায় বসবাস করছে। ভাঙ্গনে চলে গেছে কেয়ারের পাকা রাস্তা, একটি কাচা রাস্তাসহ অসংখ্যা গাছ-গাছালী ও ফসলের ক্ষেত। ভাঙ্গন ব্যাপক আকার ধারন করলে গত বছর জুন মাসে ১০ লাখ টাকা ব্যয় করে ২৯০ মিটার নদের ধারে সাড়ে ৪ হাজার বালি ভর্তি জিও ব্যাগ দেয়া হয়। চলতি বছর প্রায় সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে ৭০ মিটার এলাকায় একইভাবে কাজ করলেও ভাঙ্গন বন্ধ হয়নি। স্থানীয় বাসিন্দা প্রভাষক মোঃ আব্দুল মোমিন সানা জানান, যেনতেন ভাবে কাজ করায় এক মাস যেতে না যেতেই অবস্থা আরও ভয়াবহ আকার ধারন করেছে। দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এলাকাবাসী আবেদন করেছে। বুধবার বিকেলে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও পানি উন্নয়ন বোর্ড, খুলনার নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্বাহী প্রকৌশলী জানান, এ কাজটি যেনতেনভাবে করার কোন সুযোগ নাই। ওয়াটার বোর্ডের টাস্কফোর্স টিম দেখেশুনে অনুমতি দেয়ার পর বস্তাগুলি ফেলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।