সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্য সহ আটক-৩ | চ্যানেল খুলনা

পাইকগাছায় অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্য সহ আটক-৩

খুলনার পাইকগাছায় সেনা বাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ককটেল, ও মাদকদ্রব্য সহ ৩ জন‌কে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামে সেনা বাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় পাইপগান-১টি, তাজা ককটেল বোমা ৫ টি, গান পাউডার ১৫০ গ্রাম, ককটেল তৈরির দ্রব্য সামগ্রী, মাদক সেবনের দ্রব্যসামগ্রী, মোবাইল ফোন ৩ টি এবং এনআইডি কার্ড ৩টি উদ্ধার সহ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের রসময় বিশ্বাস (৫৫), পিতা, মৃত অমূল্য বিশ্বাস, প্রীতম বিশ্বাস (৩০), পিতা- রসময় বিশ্বাস, দেবব্রত বিশ্বাস (৩৮) পিতা- নির্মল চন্দ্র বিশ্বাস।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে ১৮০৮ অস্ত্র নিয়ন্ত্রন আইনে ১৯ (ক) ধারা ও বিষ্ফোরক আইনের ৫ ধারায় মামলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।