সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পশ্চিম সুন্দরবনে অভয়ারণ্য অঞ্চলে চার জেলে আটক | চ্যানেল খুলনা

পশ্চিম সুন্দরবনে অভয়ারণ্য অঞ্চলে চার জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভয়ারণ্য অঞ্চলে বিনা অনুমতিতে কাঁকড়া ধরার সময় চার জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার ভোরে দোবেকী টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) দেওয়ান মিজানুর রহমানের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনে জেলেদের কম্পার্টমেন্টের ৫১(এ) আওতায় মুক্ত বাংলা এলাকা থেকে মালামালসহ জেলেদের আটক করেন। এসময় জেলেদের ব্যবহৃত ২ টি নৌকা ও জাল সহ আনুসঙ্গিক ব্যবহৃত জিনিসপত্র জব্দ করে টহল ফাঁড়ির সদস্যরা।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামে সাবুদ আলীর ছেলে শহিদুল ইসলাম সহ একই গ্রামে আবু কয়ালের ছেলে বেল্লাল কয়াল, রশিদ সানার ছেলে ইলিয়াস সানা ও রুস্তম মোড়লের ছেলে আজিজ মোড়ল।
সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেয়ার সময় পশ্চিম সুন্দরবনে অভয়ারণ্য অঞ্চলে কাঁকড়া ধরার সময় জেলেদের আটক করে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।