সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পশ্চিমবঙ্গে করোনার টিকা পৌঁছাল | চ্যানেল খুলনা

পশ্চিমবঙ্গে করোনার টিকা পৌঁছাল

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মঙ্গলবার দুপুরে পৌঁছেছে কোভিশিল্ড টিকা। মহারাষ্ট্রের পুনে থেকে স্পাইসজেটের বিমানে এটি কলকাতায় পৌঁছায়। প্রথম দফায় সাত লাখ ডোজ টিকা এসেছে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে ইনসুলেটেড ভ্যান। ইনসুলেটেড ভ্যানে করেই বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই বিভিন্ন জেলায় টিকা সরবরাহ করা হবে।

১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। প্রথমে চিকিৎসক এবং সব স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে এই টিকা। তার পরে টিকা দেওয়া হবে পুলিশ সদস্যদের।

পশ্চিমবঙ্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৬১২ জন। আর মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৯৩৯ জন। এখন পর্যন্ত রাজ্যটিতেহ কোভিড রোগী আছেন ৭ হাজার ৫৩৮ জন। এ পর্যন্ত এই রাজ্যে মারা গেছেন ৯ হাজার ৯৫৭ জন। সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৩২১ জন

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।