সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন | চ্যানেল খুলনা

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শেষে ফলাফল গণনা চলছে। এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন দেওয়া এবং দখল করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সোমবার (৪ মে) সকালে ভোট গণনা শুরু হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর সামনে আসে।

এদিকে জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

স্থানীয় সূত্র জানায়, নদীয়ার নবদ্বীপ কেন্দ্র থেকে বিজেপি জয় লাভের পরই রেলগেট সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। গুরুত্বপূর্ণ কাগজপত্র বাইরে বের করে তাতে আগুন লাগিয়ে দেয়। একই সঙ্গে দখল করা হয় দলীয় কার্যালয়। এসব ঘটনায় অভিযোগের তির এখন বিজেপির দিকে। নবদ্বীপ কেন্দ্রে জয়লাভের পর এ রকমভাবে তাণ্ডব চালালেন বিজেপির কর্মী ও সমর্থকরা।

এদিকে আসানসোলের জামুরিয়াতে তৃণমূলের অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আসানসোলে ভোট গণনা এজেন্টদের মধ্যেও হাতাহাতি হয়। ওই সময় সেখানে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন তারা। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পাশাপাশি কুচবিহারের দিনহাটাতে সংঘর্ষ হয়েছে। সেখানে ভোট গণনা কেন্দ্রের সামনে দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) লাঠিচার্জ করে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার এসব ভাঙচুর অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে বলেছেন, এই ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করতে তদন্তকাজ চলছে।

সূত্র : দ্য পাইওনিয়ার

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

আন্তর্জাতিক আরও সংবাদ

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

ফের জ্বলল মণিপুর, ৭ বাড়িতে অগ্নিসংযোগে নিহত ৩

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে কেন্দ্রকে জড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে থানায়

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় আম্বানিকে পেছনে ফেললেন টিকটক বিলিয়নিয়ার

৫৪ বছর পর প্রথমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ঠাঁই হলো না কোনো মুসলিমের

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।