সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পশ্চিমতীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩ | চ্যানেল খুলনা

পশ্চিমতীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩

পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ফিলিস্তিনী সংবাদ মাধ্যম বুধবার এ কথা জানিয়েছে।

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াফা’ বলেছে, জেনিন শরণার্থী শিবিরের কাছে একদল লোকের ওপর ইসরায়েলি বিমান থেকে দ’ুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা সন্ত্রাস প্রতিরোধী কার্যক্রম চালিয়েছে। বিবৃতিতে হতাহতের কথা উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর থেকে পশ্চিম তীরে তেলআবিবের হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েল এ যুদ্ধ ঘোষণা করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও এআই

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক চায় ভারত

‘আমার শান্তিতে নোবেল পাওয়া উচিত’ ট্রাম্প

মৃত্যুদণ্ডের ইনজেকশনেও বেঁচে গেলেন ক্রিস্টিয়া, কথা বলছেন হাসপাতালে

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।