সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পলিটেকনিক শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ, আটক ৫ | চ্যানেল খুলনা

পলিটেকনিক শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ, আটক ৫

সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করাসহ চার দফা দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১ টার দিকে তারা সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীদের উঠিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। সেখান থেকে ৫ শিক্ষার্থীকে আটক করা হয়।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’ ‘হই হই রই রই, শিক্ষামন্ত্রী গেল কই’ ‘এক দেশে দুই নীতি-চলবে না চলবে না’। এসব স্লোগান দিতে থাকে।

কয়েকদফা শিক্ষার্থীদের উঠে যেতে বললেও না উঠায় দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে হিমেল উদ্দিন (২০), মেহেদী হাসান রিমন (২০), নাওহিদ আলম (২১), মো. সোহেল (২০) ও জান্নাতুন ফেরদৌসকে (২০) আটক করে পুলিশ।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আছে— কোনোভাবেই এক বছরের ক্ষতি মানা হবে না। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, করোনায় দেশের সব কিছু এলোমেলো করে দিয়েছে, দোটানায় ফেলেছে আমাদের। অবিলম্বে আমাদের অটোপাশ দিতে হবে। অতিরিক্ত ফি আদায় ও সেমিস্টার ফি কমাতে হবে। বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করতে হবে। এসব দাবিতে আমরা মাঠে নেমেছি।

পুলিশ বলছে, এরা মূলত কোনো শিক্ষার্থী নয়, যারা জেনুইন শিক্ষার্থী তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। যারা সাধারণ শিক্ষার্থী তাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং নেই। এখন যারা রাস্তা অবরোধ করছে তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।