সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পর্দায় মা-ছেলে হলেও বাস্তবে প্রেমিক-প্রেমিকা | চ্যানেল খুলনা

পর্দায় মা-ছেলে হলেও বাস্তবে প্রেমিক-প্রেমিকা

চ্যানেল খুলনা ডেস্কঃ অপর্ণা কুমার ও হারশাদ আরোরা ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের পরিচিত দুই মুখ । ‘মায়াবী মলিং’ টিভি ধারাবাহিকে মা-ছেলের ভূমিকায় অভিনয় করেন তারা। কিন্তু বাস্তব জীবনে দুজন চুটিয়ে প্রেম করছেন।

২০১৮ সাল থেকেই তাদের প্রেমের গুঞ্জন উড়ছে। কিন্তু নিজেদের পরস্পরের ভালো বন্ধু বলে দাবি করে আসছিলেন তারা। সম্প্রতি ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অপর্ণা একটি ছবি পোস্ট করলে তাদের প্রেম নিয়ে নতুন করে কানাকানি শুরু হয়।
ছবিতে দেখা যায়, পাশাপাশি বসে আছেন অপর্ণা ও হারশাদ। এতে অপর্ণার মাথায় সিঁদুরও দেখা গেছে। এ নিয়ে ভক্তদের মনে কৌতূহল দেখা দেয়। পোস্টের নিচে একজন প্রশ্ন করেন, আপনারা কি বিয়ে করেছেন?

পরবর্তী সময়ে প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে স্পটবয় ডটকমকে হারশাদ বলেন, ‘হ্যাঁ, আমরা প্রেম করছি কিন্তু এখনো বিয়ে করিনি। শোয়ের শুটিংয়ের জন্য সিঁদুর ব্যবহার করতে হয়েছিল। বিয়ে হলে আপনারা জানতে পারবেন।

‘বেইন্তেহা’ টিভি ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান হারশাদ। বর্তমানে ‘তেরা কেয়া হোগা আলিয়া’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। অন্যদিকে ‘নাগিন ফোর’-এ ইরাবতি পারিখ চরিত্রে অভিনয় করছেন অপর্ণা কুমার ।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।