সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পরীক্ষা না হলেও সনদ পাবে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা | চ্যানেল খুলনা

পরীক্ষা না হলেও সনদ পাবে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা

চলতি বছর আলাদা করে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তবে বোর্ড থেকে পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার সচিব অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে বলেন, জেএসসি-জেডিসির শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি হয়ে গেছে। এখন তাদের ফরম ফিলাপ করা হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এ ফরম ফিলাপের পর বছর শেষে তাদের সনদ দেওয়া হবে। তবে সনদে কোনো ডিভিশন/শ্রেণি বা জিপিএ উল্লেখ থাকবে না।

তপন কুমার আরও বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষা না হওয়ায় তাদের দেওয়া হবে উত্তীর্ণের সনদ। তারা উত্তীর্ণ হয়েছে, শুধু এটাই সনদে লেখা থাকবে।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে দফায় দফার বন্ধ বাড়িয়ে চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। এ কারণে গত বছর জেএসসি-জেডিসি এবং প্রাথমিক সমাপনীর বদলে শ্রেণিকক্ষে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।