সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আগামীকাল খুলনা ও মংলা আসছেন | চ্যানেল খুলনা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আগামীকাল খুলনা ও মংলা আসছেন

অনলাইন ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন তিন দিনের সফরে
আগামীকাল (১৮ এপ্রিল) রাতে খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১৯ এপ্রিল সকাল সোয়া নয়টায় মংলা চিলা সিন্দুরতলা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন, সকাল সোয়া ১০টায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, কুমির প্রজনন কেন্দ্র, কচ্ছপ প্রজনন ও ইকোট্যুরিজম স্থাপনাসমূহ পরিদর্শন, সকাল সাড়ে ১১টায় হাড়বাড়ীয়া
ইকোট্যুরিজম কেন্দ্রের ফুট ট্রেইল টাওয়ার পরিদর্শন, কুমির অবমুক্তকরণ এবং বিকাল তিনটায় মংলা ঘষিয়াখালী চ্যানেল ও রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকা পরিদর্শন করবেন।
মন্ত্রী ২০ এপ্রিল সকাল ১০টায় মংলা র্পোটের সম্মেলনকক্ষে সুন্দরবন সংলগ্ন এলাকার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সহব্যবস্থাপনা সংগঠনের নেতৃবৃন্দের সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় সম্পর্কে মতবিনিময় সভায় যোগদান করবেন। পরে মন্ত্রী ঢাকার উদ্দেশে মংলা ত্যাগ করবেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ কেসিসির

ন্যায়বিচার নিশ্চিতে প্রয়োজন প্রভাবমুক্ত বিচার বিভাগ: আইনমন্ত্রী

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।