সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পরিকল্পিত খুলনা বিনির্মাণে সকলকে সাথে নিয়েই কাজ করতে চাই | চ্যানেল খুলনা

পরিকল্পিত খুলনা বিনির্মাণে সকলকে সাথে নিয়েই কাজ করতে চাই

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, একটি আধুনিক, বৈষম্যহীন এবং পরিকল্পিত খুলনা মহানগরী গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষকে সাথে নিয়ে কাজ করতে চাই। খুলনা সবার। খুলনাকে একটি নান্দনিক ও বাসযোগ্য শহর হিসেবে রূপান্তর করতে কোনো একক সিদ্ধান্ত নয়, বরং অংশীজনদের (স্টেকহোল্ডার) মতামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্র“তিতে বলেছিলেন, বাংলাদেশের জনগনের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দিতে চাই। কেডিএ’তে আমাকে জনগনের প্রতিনিধি নিযুক্ত করে খুলনাবাসীর প্রতি তিনি তার প্রতিশ্র“তি পূরণের সূচনা করেছেন। উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে আধুনিক পরিকল্পিত খুলনা বিনির্মাণে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

গতকাল বৃহস্পতিবার কেডিএ ভবনে মতবিনিময় করতে গেলে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উন্নয়নকর্মীদের সাথে এমনি অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি। কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মোঃ ইকবাল হোসেন উপ-সচিব, সদস্য (প্রশাসন ও অর্থ) ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) এম এম মাহমুদুর রহমান উপ-সচিব, সদস্য (উন্নয়ন) ও সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ) (অঃ দাঃ) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদসহ কর্মকর্তাবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় চুপ করতে বলার পর লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে থামিয়ে দিলেন বাবা

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে, এসএসসি পরীক্ষার্থী নির্জনা

কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করের এড. এসএম শফিকুল আলম মনা

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে ইমন মাঝি নামে হাজতি পালিয়েছে

খুলনা বিভাগের ৭০ সাংবাদিক পেলেন ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।