সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পরকীয়ার জন্য উত্তরপ্রদেশে মেয়েকে গুলি করে মারলেন বাবা | চ্যানেল খুলনা

পরকীয়ার জন্য উত্তরপ্রদেশে মেয়েকে গুলি করে মারলেন বাবা

সদ্যবিবাহিত মেয়েকে বাবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। তাদের অভিযোগ, বিয়ের পরেও সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। পরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মেয়েকেই গুলি করে হত্যা করেন বাবা। এরপর থানায় ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।

শনিবার উত্তরপ্রদেশের ফতেহপুর এলাকার জয়শিংপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টিভি জানায়, স্বাতী নামে ২০ বছর বয়সী তরুণীকে এক বছর আগে কানপুরে বিয়ে দেওয়া হয়। তার অবৈধ সম্পর্ক থাকায় গত বৃহস্পতিবার তাকে বাবার বাড়িতে ফেরত দিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা অনিল কুমার জানান, প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে বাবা চন্দ্রমোহন সিংয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। মেয়ে সম্পর্ক ছাড়তে অস্বীকার করায় বাবা তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে গুলি করেন। এতে মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে তিনি পুলিশ স্টেশনে ফোন করেন এবং গ্রেফতারের জন্য অপেক্ষা করেন।

পরে পুলিশের জন্য অপেক্ষা না করে নিজেই স্কুটার চালিয়ে স্থানীয় থানায় হাজির হন। সব শুনে তাকে গ্রেফতার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পুলিশ আরও জানিয়েছে, চন্দ্রমোহনের দাবি করেছেন- মেয়েকে নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন চন্দ্রমোহন। ময়নাতদন্তের জন্য স্বাতীর লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চন্দ্রমোহনের লাইসেন্স করা বন্দুকটিও জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে খোঁজ মিলছে না স্বাতীর মা ও ভাইয়ের। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।