সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পদ্মা সেতুর স্মারক ডাক টিকিট ও নোট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

পদ্মা সেতুর স্মারক ডাক টিকিট ও নোট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর স্মারক ডাকটিকিট ও স্মারক নোট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের সুধী সমাবেশে স্মারক ডাকটিকিট ও ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে পদ্মা সেতুর রেপলিকা উপহার হিসেবে দেন মেজর ব্রিজের পক্ষে লিও সিনহুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুর জমকালো উদ্বোধন উপলক্ষে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাসহ মাওয়া প্রান্তে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মার পাড় সেজেছে নতুন রূপে। পদ্মা সেতুর উদ্বোধনের এ আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে।
পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাট এবং আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকা। সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, সরকারি গোয়েন্দা সংস্থা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।