সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পদ্মা নদীর মাঝি সিনেমার ‘কপিলা’ করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

পদ্মা নদীর মাঝি সিনেমার ‘কপিলা’ করোনায় আক্রান্ত

ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী রূপা গাঙ্গুলি। গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় ‘কপিলা’ চরিত্রে অভিনয় করে দুই বাংলায় বেশ প্রশংসা পেয়েছেন তিনি।
এবার করোনায় আক্রান্ত হয়েছেন সেই কপিলা অর্থাৎ রুপা গাঙ্গুলি। নিজের ফেসবুকে স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘অবশেষে আমিও করোনায় আক্রান্ত, দুঃখিত বন্ধুরা।’
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সরব রূপা। বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভোট প্রচারে পশ্চিমবঙ্গে এসেছিলেন।
তার সঙ্গে প্রচারে অংশ নিয়েছেন রূপা। তারপরই খবর আসে যোগী করোনায় আক্রান্ত। ধারণা করা হচ্ছে, ভোট প্রচারে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছে এ অভিনেত্রী।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।