সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পদ্মায় ২২ দিন ইলিশ ধরা নিষেধ | চ্যানেল খুলনা

পদ্মায় ২২ দিন ইলিশ ধরা নিষেধ

রাজশাহীর পদ্মায় মা ইলিশ রক্ষায় ২৬ কিলোমিটার এলাকায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা করেছে। আগামী  ৪ অক্টোবর রাত ১২টা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেছেন, এ সময় ডিম ছাড়ার জন্য মা ইলিশ মিঠা পানিতে চলে আসে। মা ইলিশ নির্বিঘ্নে আসা-যাওয়া করার জন্য ২২ দিনের এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মা ইলিশের প্রজনন নিরাপদ করতে শনিবার (২ অক্টোবর) সকালে এক মতবিনিময় সভায় মাধ্যমে এ আদেশ জারি করা হয়। এ ছাড়া এই সময়ে ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুত সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন সকালে উপজেলা হলরুমে আড়ানী, বাঘা, বাউসা, গড়গড়ি, মনিগ্রাম, বাজুবাঘা, চকরাজাপুর এলাকার প্রান্তিক পর্যায়ের জেলে ও জনপ্রতিধিদের নিয়ে জনসচেতনতামূলক সভা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।