সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পদ্মাসেতু চালু হলে খুলনা অঞ্চলে নতুন নতুন শিল্পকারখানার সৃষ্টি হবে | চ্যানেল খুলনা

পদ্মাসেতু চালু হলে খুলনা অঞ্চলে নতুন নতুন শিল্পকারখানার সৃষ্টি হবে

চ্যানেল খুলনা ডেস্কঃবাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগের বিকাশে কাজ করে যাচ্ছে। বিনিয়োগকারী যত বৃদ্ধি পাবে দেশে অর্থনীতির চাকা তত বেগবান হবে। এজন্য সরকার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। তিনি আরও বলেন, খুলনা দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল। পদ্মাসেতু চালু হলে এ অঞ্চলে নতুন নতুন শিল্পকারখানার সৃষ্টি হবে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
তিনি রবিবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অতিরিক্তি বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, খুলনা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক প্রণব কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও উদ্যোক্তারা ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।