সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পদ্মাসেতুর কাজ বাকি মাত্র সাড়ে ৫ শতাংশ | চ্যানেল খুলনা

পদ্মাসেতুর কাজ বাকি মাত্র সাড়ে ৫ শতাংশ

পদ্মা সেতুর কাজ বাকি রয়েছে আর মাত্র সাড়ে পাঁচ শতাংশ। সময়সীমা অনুযায়ী, আগামী ১০ মাসের মধ্যে মূল সেতুর বাকি থাকা এই কাজ সম্পন্ন করতে হবে।

বুধবার (১ সেপ্টেম্বর) পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সেতুর কাজের অগ্রগতি জানান। তিনি বলেন, ‘পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ৫০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি (ব্যয়) ৯০ দশমিক ১৮ শতাংশ। মূল সেতুর কাজের চুক্তি মূল্য প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ব্যয় হয়েছে ১১ হাজার ২৬৮ কোটি টাকা।’

তিনি জানান, শেয়ার পকেট স্থাপনে কাজের অগ্রগতি ৬০ শতাংশ ও প্যারাপেট ওয়াল স্থাপন কাজের অগ্রগতি ৪৬ শতাংশ। সেতুতে পাঁচ হাজার ৮৩৪টি শেয়ার পকেটের মধ্যে তিন হাজার ৪৮৪টি স্থাপন করা হয়েছে। প্রায় ১২ হাজার ৩৯০টি প্যারাপেট ওয়ালের মধ্যে পাঁচ হাজার ৬৭০টি স্থাপন হয়েছে।

মাওয়া ও জাজিরায় সুপার টি গার্ডার, আই গার্ডার স্থাপন শতভাগ শেষ হয়েছে। মূল সেতুতে দুই হাজার ৯১৭টি রোড স্ল্যাব এবং দুই হাজার ৯৫৯টি রেলস্ল্যাব বসানোর কাজও শতভাগ শেষ।

তিনি আরও জানান, নদী শাসন কাজের অগ্রগতি ৮৪ দশমিক ৭৫ শতাংশ।

পদ্মা সেতু প্রকল্পের মোট বাজেট ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। ৩১ আগস্ট পর্যন্ত ব্যয় হয়েছে ২৫ হাজার ৮৮৯ কোটি ৯৪ লাখ টাকা। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৭ দশমিক ৭৫ শতাংশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।