সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পত্রপত্রিকায় পুলিশের নিষ্ঠুরতার খবর দেখতে চাই না: আইজিপি | চ্যানেল খুলনা

পত্রপত্রিকায় পুলিশের নিষ্ঠুরতার খবর দেখতে চাই না: আইজিপি

পুলিশের নিষ্ঠুরতা দেখতে চান না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, পুলিশে ‘ব্রুটালিটি’ বা নিষ্ঠুরতা আমরা চাই না। আমরা চাই না পত্রপত্রিকায় পুলিশের ব্রুটালিটি নিয়ে খবর ছাপা হোক। আমরা খবর হতে চাই না।

শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণসভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, পুলিশের কাছে অসংখ্য আইনি ক্ষমতা রয়েছে। যেখানে আইনগত ক্ষমতা রয়েছে, তা হলে কেন পেশিশক্তি ব্যবহার করতে হবে? মাথা ও বিবেকের শক্তি, আইনের শক্তি প্রয়োগ করতে হবে।

পুলিশের দুর্নীতির বিষয়ে কাজ করা হচ্ছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, শুরুতে মোটিভেশনাল অ্যাক্টিভিটিস এবং ডিসিপ্লিন নিয়ে কাজ করছি। আর দ্বিতীয় হচ্ছে পুলিশে ‘ব্রুটালিটি’ বা নিষ্ঠুরতা আমরা চাই না।

পুলিশের বিপথগামী সদস্যদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের তাগিদ দেন বেনজীর আহমেদ। বলেন, ভালো কাজের উৎস চাই এবং যে সদস্য খারাপ কাজ করবেন তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন সাংবাদিকরা, তাও চাই। বিচারের আগে বিচার করবেন না। অনেক সময় আমরা দেখি যে বিচারের আগে বিচার শেষ।

সাংবাদিকরা কোটি কোটি মানুষকে ‘মোটিভেট’ করতে পারে জানিয়ে আইজিপি বলেন, সাংবাদিকরা ওপিনিয়ন বিল্ড করেন এবং সমাজের গতিপ্রকৃতি অনেক সময় পরিবর্তন হয়ে যায়।

যেহেতু আপনারা ওপিনিয়ন বিল্ডার, মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারেন, সে জন্য আপনাদের কলমের যে শক্তি সে শক্তি সম্পর্কে পুরোপুরি সচেতন থাকবেন এটিই আমরা প্রত্যাশা করি।

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ক্র্যাবের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।