সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইলে ৭ দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ | চ্যানেল খুলনা

নড়াইলে ৭ দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ

নড়াইলের কালিয়ায় বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ এক ছাত্রী।
নিখোঁজ ওই ছাত্রীর নাম রূপজান সাইমা (১৫)। সে কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের হাসমত মল্লিক এর মেয়ে এবং স্থানীয় ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ ছাত্রীর বাবা বলেন, গত শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইমা, এরপর আর বাড়িতে ফিরে আসেনি সে।
ওই দিন বিকালে বিদ্যালয়ে খোঁজ নিলে প্রধান শিক্ষক জানান, ওই দিন সে বিদ্যালয়ে আসেনি। এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের বাড়িতে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি তার। অনেক খোঁজাখুঁজি করে সাইমাকে না পেয়ে বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাইমার বাবা হাসমত মল্লিক।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, নিখোঁজ মেয়েটির বাবা থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, আমরা তদন্ত করছি। নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

নড়াইল আরও সংবাদ

নড়াইলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপার ঘটনায়, অভিযুক্ত চালক গ্রেফতার

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আ.লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।