সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নড়াইলে ইটভাঙা মেশিন উল্টে চালক নিহত | চ্যানেল খুলনা

নড়াইলে ইটভাঙা মেশিন উল্টে চালক নিহত

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে নড়াইল সদরের এস এম সুলতান সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই চালকের নাম রমজান (২৫)। সে নড়াইল সদর উপজেলার পাইকমারী গ্রামের এরশাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, চার সহযোগী সহ নিহত ওই চালক রমজান শুক্রবার সকালে বাড়ি থেকে ভাড়ায় চালিত ইটভাঙা গাড়ি নিয়ে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে এস এম সুলতান সেতুর পশ্চিম পাশে সংযোগ সড়কের ঢাল দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।
এসময় অন্যরা সরে গিয়ে রক্ষা পেলেও রমজান মেশিনের নিচে চাপা পড়েন। স্থানীয়দের সহযোগিতায় তাকে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

নড়াইল আরও সংবাদ

নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২

নড়াইলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপার ঘটনায়, অভিযুক্ত চালক গ্রেফতার

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।