সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইলের দু’টি পৌরসভায় আ’লীগের প্রার্থী বিজয়ী | চ্যানেল খুলনা

নড়াইলের দু’টি পৌরসভায় আ’লীগের প্রার্থী বিজয়ী

নড়াইলের দুটি পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে জানাগেছে, নড়াইল পৌরসভা আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা পেয়েছেন ১৯হাজার ২৬ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির (ধানের শীষ) জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ৪হাজার ৩শ ৬২ভোট। নড়াইল পৌরসভায় ভোটার রয়েছে ৩৪ হাজার ৩১৩। ভোট পড়েছে ৭৪.৯২ ভাগ।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় আওয়ামীলীগের আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কালিয়া পৌরসভা

কালিয়া পৌরসভায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা ১২হাজার ২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপির সমর্থিত প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৬ ভোট। কালিয়া ভোটার রয়েছে ১৬হাজার ৩৮৩ জন। কালিয়া পৌরসভায় ভোট পড়েছে ৮২ ভাগ।

আওয়ামীলীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা এক প্রতিক্রিয়ায় বলেন, ভোটাররা বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উপহার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে জেলার দু’টি পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো জাল ভোট বা কারচুপির ঘটনা ঘটেনি।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

কালিয়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি

কালিয়ায় ডোবায় ভাসছিলো নারীর অর্ধগলিত লাশ

নড়াইলে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১৫

কালিয়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ।

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।