সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নৌকার বিরুদ্ধে কাজ করায় আওয়ামী লীগ সভাপতিসহ তিন নেতা বহিস্কার | চ্যানেল খুলনা

নৌকার বিরুদ্ধে কাজ করায় আওয়ামী লীগ সভাপতিসহ তিন নেতা বহিস্কার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দারসহ তিন নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সাময়িক বহিস্কার করা হওয়া অপর তিন নেতা হলেন যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম ও বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমান রিন্টু। শনিবার বিকেলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিস্কৃত এই তিন নেতা আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ড মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন সময় মানববন্ধন, উস্কানিমূলক বক্তব্য প্রদান, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে নেতাকর্মিদের মেয়র পদে নৌকার বিরুদ্ধে কাজ করতে উৎসাহিত করাসহ জনসাধারণকে নৌকা প্রতীকের বিরুদ্ধে ভোট দিতে উৎসাহিত করছেন।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের লিখিত অভিযোগের ফলে জেলা আওয়ামী লীগের গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে কেন্দ্রের নির্দেশে ওই তিন নেতাকে বহিস্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইলে মারধরের ভিডিও দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে—রিকশাচালক আজিজুরের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।