
নেপালের রসুয়া জেলায় ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।
শুক্রবার সন্ধ্যায় তিমুরে গ্রামে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটির কান্নার শব্দ শুনতে পান আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) সদস্যরা। পরে মাটি খুঁড়ে তাকে জীবিত উদ্ধার করা হয়।
প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টার উড্ডয়ন বিলম্বিত হলেও শনিবার তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
এদিকে ভয়াবহ বন্যায় নেপালে এখন পর্যন্ত ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ।


