সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিষেধাজ্ঞার পরও পদ্মাসেতুর পিলারে লেখা-আঁকিবুকি | চ্যানেল খুলনা

নিষেধাজ্ঞার পরও পদ্মাসেতুর পিলারে লেখা-আঁকিবুকি

পদ্মাসেতুর পিলারের গায়ে লেখালিখি বা আঁকিবুকি আগে থেকে নিষেধ। তবু সেতু এলাকায় ঘুরতে যাওয়া লোকজন নিয়মিত এ কাজটি করছে।

বেশি ঘটেছে পদ্মার চরে থাকা পিলারগুলোতে। যা সম্পূর্ণ অবৈধ বলছে সেতু কর্তৃপক্ষ।
সরেজমিনে চরে থাকা তিন-চারটি পিলারে বিভিন্ন ধরনের লেখা ও আঁকিবুকি দেখায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা তর্ক-বিতর্ক। তবে বিষয়টি নজরে এসেছে সেতুর সবশেষ স্প্যান বসানোর পর।

সেতুর প্রকৌশলীরা জানান, শ্রমিক, প্রকৌশলীরা যখন অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, সেখানে এরকম বিষয়গুলো মর্মাহত করে। তবে সেতুর নির্মাণকাজ শেষ হলে তখন এসব থাকবে না। দর্শনার্থীদের এসব থেকে বিরত থাকা উচিত। সেনাবাহিনীর সদস্যদের এ ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ দেন প্রকৌশলীরা।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বাংলানিউজকে বলেন, মুন্সিগঞ্জের মাওয়া অংশে থাকা পিলার যাতে সুরক্ষিত থাকে এজন্য নৌ-পুলিশের সদস্যরা কাজ করেন। চরের অংশে থাকা পিলারে যাতে কেউ লেখালেখি না করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ট্রলার, স্পিডবোট চালকদেরও এ ব্যাপারে সচেতন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদেরও এইচপিভি টিকার সুপারিশ ডব্লিউএইচওর

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

শিশু বিয়ে বন্ধে সচেতনতা ও কন্যাশিশুর অধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চূড়ান্ত ধাপে রূপপুর বিদ্যুৎকেন্দ্র, শুরু ফিশন প্রক্রিয়া

বর্জ্য থেকে তেল উৎপাদনে গবেষকদের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।