সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচিত হলে প্রথমেই জলবদ্ধতা নিরসন করব : মধু | চ্যানেল খুলনা

নির্বাচিত হলে প্রথমেই জলবদ্ধতা নিরসন করব : মধু

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, খুলনা বাসী আজ পরিবর্তন চায়। আর এ পরিবর্তনের সূচনা এই খুলনা সিটি করপোরেশন নির্বাচন থেকেই শুরু হবে, ইনশাআল্লাহ। নির্বাচিত হলে প্রথমেই আমি জলবদ্ধতা নিরসন করব।

শনিবার (২৭ মে) নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনে মেয়র পদে লাঙ্গল মার্কার প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন সকালে তিনি খুলনা গল্লামারী বাজার, নিউমার্কেট বাজার, শেখপাড়া বাজার, লোহা পট্টিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

তিনি আরও বলেন, আমি প্রতিটি মানুষের কাছে যাচ্ছি মানুষের দ্বার গোড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। আমি মানুষের কাছে গেলে মানুষ আবেগে আপ্লুত হয়ে আমাকে যখন জড়িয়ে ধরে তখন ভোটারদের লুকিয়ে থাকা সেই কষ্টের আর্তনাদ আমি বুঝি। যখন আমরা ক্ষমতায় ছিলাম খুলনা সিটির উন্নয়ন আমরা করেছি, খুলনা মেডিকেল কলেজ এই জাতীয় পার্টি আমরাই করেছি। আপনারাই পারেন আপনাদের একটি ভোটের মাধ্যমে আমাকে সিটি মেয়র নির্বাচিত করে জলাবদ্ধতা, মশকনিধন ও দুষণমুক্ত নগর গড়তে।

পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখ্ত, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এস এম আল জুবায়ের, শেখ নাজমুল কবির সাদী, তৌমুর হোসেন শাহিন,ওদুদ মোড়ল, গাউছুল ইসলাম, শহিদুল কাদির উৎসব, শহিদ হাওলাদার, শাহজাহান আলী সাজু, আব্দুল আজিজ, মোঃ মনির হোসেন, কবির হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।